নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গাড়ি ভাঙ্গার ইসলামে যেন না পড়ি : ডিসি মোস্তাইন বিল্লাহ

গাড়ি ভাঙ্গার ইসলামে যেন না পড়ি : ডিসি মোস্তাইন বিল্লাহ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো.মোস্তাইন বিল্লাহ বলেছেন, আজকে শবে বরাতের দিন আমরা যেন প্রকৃত ইসলামকে নিয়ে সাথে থাকতে পারি। গাড়ি ভাঙ্গার ইসলামে যেন না পড়ি। কালকে (হরতাল) প্রায় ১শ গাড়ি ভাঙ্গা হয়েছে। ২০-২৫ টা জ্বালিয়ে দিয়েছে। একজন ব্যক্তির লেগুনা টাইপের গাড়ি ক্ষতি করা হয়েছে। তার জীবনের সব বিক্রি করে সেটা কিনেছে। তার এখন কিচ্ছু নাই। তো আমরা যেন এ ধরনের দুষ্টামি ইসলামের মধ্যে না যাই।

নবী করিম (সা:) বলেছেন কেউ যদি রাগ হয়ে যায় তাহলে কথা বন্ধ করে দাও। যদি দেখ আরো রাগ হয়ে গেছে তবে বসে পড়। সর্বশেষে শুয়ে পড়। এই শুয়ে পড়া ইসলাম থেকে আমরা দূরে সড়ে যাচ্ছি। ২৯ই মার্চ সোমবার সকালে বন্দরে  বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনলোজির আডিউটোরিয়ামে নিরাপদ অভিভাষণ ও দক্ষতা উন্নয়ণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে এ সভায় বিদেশগামীদের উদ্দেশ্যে তিনি বলেন, কখনো কোন সস্তা জিনিসে যেন আমরা টাচ না করি। কেননা মনে করেন আপনার ভাই আপনার কাছে ৮ লাখ টাকার জায়গা ৫ লাখ টাকায় বিক্রি করবে। পরে দেখবেন এটা আরো ২ জনের কাছে বিক্রি করে চলে গেছে। অর্থাৎ আপনি ইতালি যাবেন কিন্তু ভূমধ্যসাগর পাড়ি দিতে হবে সেটা কেন ??  আমরা যেন ভূল পথে না যাই। সস্তা লোভে না পড়ি। আমরা চাই আপনাদের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

বি আই এম টির অধ্যক্ষ প্রকৌশলী মো.সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইসব চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, বন্দর থানা অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, বন্দর প্রেসক্লাবে নির্বাহী সদস্য এবিএম জাহিদ, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, নাসিক এর ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার।

About the author

SOFT PRO IT