খেলা বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কদমরসূল গোড় কমিটির ক্রিকেট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

কদমরসূল গোড় কমিটির ক্রিকেট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দর কদমরসূল পূর্ব পাড়া গোড় কমিটির উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি যুবলীগ নেতা খান মাসুদ। ২৮ই মার্চ রবিবার বিকাল ৪ টায় কদমরসূল পূর্ব পাড়া বালুর মাঠ প্রাঙ্গণে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, যুবলীগ নেতা ফারুক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নারী ডেকোরেটর চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

এছাড়াও ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯৭১ এর মুক্তিযোদ্ধাদের সহকারী ও যুবলীগ নেতা খান মাসুদের পিতা শামসুদ্দিন খান, বিশিষ্ট সমাজ সেবক মে. শফিকুল ইসলাম রাজা, মো.তোবারক হোসেন, মো. রেজাউল করিম রাজা, মো. শফিকুল ইসলাম, লুৎফর রহমান, মো. মকবুল হোসেন মাসুম, মো. সুমন মিয়া, ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো. লিটন ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টেলিগ্রাফ নিউজ ২৪ এর সম্পাদক আরিফুজ্জামান আরিফ, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, রাজু আহমেদ, মো. তাইজুল, মো.আমিন, সোহাগ, আরিফুল ইসলাম অপু, মো.আসিফ, মামুন খান, ইমরান চিশতী, মোখলেস, সায়মন খান, সাদ্দাম হোসেন, রিয়াদ, মেরাজ, মো. শুভ প্রমুখ।

About the author

SOFT PRO IT