বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে খাঁন মাসুদের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল

বন্দরে খাঁন মাসুদের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের নামে দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বন্দরে হরতাল বিরোধী মিছিল করেছে যুবলীগ নেতৃবৃন্দ। ২৮ই মার্চ রবিবার সকালে বন্দর খেয়াঘাট থেকে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে মিছিলটি বন্দর খেয়াঘাট থেকে বের হয়ে স্বাধীনতা বিরোধী ও উগ্রবাদী মৌলবাদীদের বিরুদ্ধে নানামুখি শ্লোগান দিয়ে বন্দরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, রাজু আহমেদ, আকিব হাসান রাজু, নুরুজ্জামান, মোঃ আমিন, মোখলেস, আরিফুল ইসলাম অপু, সায়মন খান, ইমরান চিশতি, মোঃ নাছির, মামুন খান, ফরিদ, সোহাগ, আল-আমিন, মেরাজ, শোভ, রকিব, রিয়াদ প্রমুখ।

About the author

SOFT PRO IT