রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হেফাজতের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জে হেফাজতের বিক্ষোভ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রুপগঞ্জে হেফাজতে ইসলাম বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ই মার্চ শনিবার সন্ধ্যা ৬টায় রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল কালে তাদের বক্তব্যে বলেন, সাম্প্রদায়িক মোদির বাংলাদেশে আগমন, বায়তুল মোকারম, হাটহাজারী ও বি-বাড়ীয়া সহ সারা দেশে নির্বিচারে মুসলিম ও ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার প্রতিবাদে রূপগঞ্জের ভুলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই বিক্ষোভ মিছিল করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা বেলাল হোসাইন মাদানী, সাধারণ সম্পাদক মুফতি আ: কাইয়ুম, মাওলানা ইউসুফ ফরিদী, মুফতি বদরুল আলম, মুফতি আবু হানিফ, মাওলানা তানঈম মাদানী, মুফতি নুরুল হক হক, মাওলানা বদরুজ্জামান, মাওলানা তাওতীদ, মাওলানা মাহবুব জালালাবাদিসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ও আলেম ওলামাগণ।

About the author

SOFT PRO IT