নারায়ণগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আনন্দধাম থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমানকে সংবর্ধনা

আনন্দধাম থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফর রহমানকে সম্বর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আনন্দধামের কাছ থেকে সংবর্ধনা পেলেন বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রবীণ সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান। ২৬ই মার্চ শুক্রবার রাতে নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আনন্দধামের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বৎসর উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও প্রতিবন্ধী শিশু-কিশোরদের সান্নিধ্য অনুষ্ঠান ও স্বাধীনতার ৫০ বৎসর ও আমাদের অর্জন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে সংবর্ধনায় সম্মাননা হিসেবে ফুল ও সম্মাননা সনদ তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।

আনন্দধামের নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট ওয়াজেদ আলী খোকন, সিনিয়র সাংবাদিক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সম্মানিত সভাপতি সাহাদাত হোসেন ভূইয়া সাজনু, সমাজ কল্যান কার্যালয়ের জেলা সমন্বয়কারী সামসুজ্জামান ভাষানী, প্রজন্ম ৭১ এর নীলা আহমেদ নিশি।

অনুষ্ঠানে মোজাম্মেল হোসেন লিটনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মো. শাহ আলম, মহাসচিব আজিজুল ইসলাম বাবু, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, আনন্দধাম সাহিত্য পরিষদের সভাপতি এনামুল হক প্রিন্স, সনাতনের সভাপতি বাবু শ্যামল দত্ত, আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট শেখ জসীম, কলেজ রোড সভাপতি সাহাদাত হোসেন, মো.শহিদুল্লাহ, মোক্তার হোসেন, মো. আলামিন রাব্বি সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT