অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ময়মনসিংহে হিজরাদের দ্বীনের ও কোরআন শিক্ষা শুরু

ময়মনসিংহে হিজরাদের দ্বীনের ও কোরআন শিক্ষা শুরু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ময়মনসিংহ প্রনিনিধি ) : ময়মনসিংহের হিজরাদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষা শুরু হয়েছে। ২৪ই মার্চ বুধবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালের ৮নং ওয়ার্ডে হিজরাদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষার শুভ উদ্বোধন করা হয়।

হিজরাদের মাঝে দ্বীনি ও কোরআন শিক্ষায় হাফেজ মাউলানা মুফতি নোমান আহমেদ রিয়াদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: উম্মে জেসমিন সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ: কাদের, যুগ্ন সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন।

এ সময় হিজরাদের দলপতি মোছা: আছমা আক্তার বলেন, সাধারণ মানুষের মধ্যে আমাদের জীবনচার নিয়ে অনেক নেতিবাচক মনোভাব আছে। সমাজের প্রধান জনগোষ্ঠীর সঙ্গে আমরা সহজেই খাপ খাইতে পারি না। ফলে এক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হয়। তাই শিক্ষার মাধ্যমে আমরা ধর্মীয় মূল্যবোধ উন্নত করতে পারব বলে আমরা বিশ্বাস করি। আর মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাহলে মানুষ কাছে হাত পেতে টাকা চাইতে হবে না আর কেউ তো কাজেও রাখতে চায় না হিজরা বলে।

About the author

SOFT PRO IT