সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজর ইউনিয়নের খংসারদি ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৫শে মার্চ বৃহস্পতিবার সকালে ব্রিজের নিচে যুবকটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের ধারনা, ওই যুবককে গাড়িতে করে এনে হত্যাকারীরা ব্রিজের উপরে গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশটি ফেলে পালিয়ে যান। এদিকে নিহত যুবকের গায়ে টি শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে ক্যাস পরিহিত ছিল। মুখে কালো রংঙ্গের ছোট ছোট দাড়ি রয়েছে।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয়ের জন্য কাজ করছে পুলিশ।

About the author

SOFT PRO IT