জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাত ৮টার ম‌ধ্যে সব দোকানপাট বন্ধের আহবান

রাত ৮টার ম‌ধ্যে সব দোকানপাট বন্ধের আহবান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ২৪ই মার্চ বুধবার দুপুরে নগরীর গোপীবাগস্থ বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করবো। যেহেতু করোনা মহামারিতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং রাত ৮টার মধ্যে অবশ্যই সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।

প্রসঙ্গে তাপস আরো বলেন, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই, রাত ৮টার মধ্যে সব বন্ধ করে দেয়া হোক। তাহলে সংক্রমণও কমে আসবে। আমরা ঢাকা শহরকে পরিষ্কারপরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।

সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ, অঞ্চল এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহিনুর আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান, মো. খায়রুল বাকের উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT