নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে দুর্ঘটনার শিকার ১০টি গাড়ি : নিহত ১, আহত ১০

সিদ্ধিরগঞ্জে দুর্ঘটনার শিকার ১০টি গাড়ি : নিহত ১, আহত ১০
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক-কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আজ ২২ই মার্চ সোমবার দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নে এ ঘটনাটি ঘটে।

এতে দুটি প্রাইভেটকার, দুটি পিক-আপ ও একটি মোটর সাইকেল ক্ষতিগ্রস্থ হয়। নিহতের নাম মো: রেজাউল (৪০)। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার কান্দাপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এ সময় দীর্ঘক্ষণ সড়কে লাশ পড়ে থাকায় অন্তত এক ঘন্টা পর্যন্ত মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। ফলে তীব্র যানজটে ভোগান্তিতে পরে যাত্রী সাধারণ।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এটিএসআই বাহার উদ্দনি জানান,  সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন নেওয়ার সময় ট্রাক-কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটনা হয়েছে। ওই সময় এক সাথে ১০ টি যানবহন র্দূঘটনার শিকার হয়ছে। বিস্তারিত পরে জানানো হবে।

About the author

SOFT PRO IT