নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ পুলিশের সারা দেশব্যাপী করোনা সচেতনতা ক্যাম্পেইন এর অংশ হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ২১ই মার্চ রবিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মোড়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মো. আব্দুস সালাম, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মামুদ টিটু সহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
এ সময় উপস্থিত ও চলাচলরত সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এছাড়াও নারায়ণগঞ্জ জেলার সকল থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও বিট এলাকায় পৃথক পৃথকভাবে অনুরূপ কার্যক্রম গ্রহণ করা হয়। জেলায় সাত সহস্রাধিক মাস্ক ও সাত শতাধিক হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

