রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাস্ক পরিধানে সচেতনতামূলক সভা

রূপগঞ্জে মাস্ক পরিধানে সচেতনতামূলক সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, রোবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ২১ই মার্চ রবিবার মাস্ক পরিধানে সচেতনতাসমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্যকে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইচ এম জসিম উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মো.মকবুল হোসেন প্রমুখ। পরে ২ সহস্রাধিকের বেশি মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT