সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় যুবক নিহত

সিদ্ধিরগঞ্জে গাড়ির ধাক্কায় যুবক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক ব্যক্তি (৪২) নিহত হয়েছে। ১৯ই মার্চ শুক্রবার রাত টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিমপাড়ে দুর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত ওই ব্যাক্তিকে নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। পরে তারা দূর্ঘটনায় নিহত ওই ব্যক্তির মরদেহ দূর্ঘটনাস্থলে নিয়ে যায়।

খবর পেয়ে রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ফয়সাল লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। ২০ই মার্চ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মশিউর রহমান, পিপিএম (বার) জানান, নিহতের পরিচয় ধাক্কা দেয়া গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

About the author

SOFT PRO IT