প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

২৫শে মার্চ ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ

২৫শে মার্চ ১ মিনিট অন্ধকারে থাকবে দেশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : অন্যান্য বছরের মতো এবারও ২৫শে মার্চ গণহত্যা দিবসে ১মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। কালরাতের প্রথম প্রহর স্মরণে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে।

২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভার কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে। সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেয়া সিদ্ধান্তে বলা হয়, ২৫শে মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত কেপিআই বা জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে ১মিনিট প্রতীকী ব্ল্যাক আউট থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদফতর, সকল জেলা প্রশাসক (ডিসি) ও সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবে।

সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ২৫শে মার্চ দুপুর ১২টা থেকে ঢাকাসহ সকল সিটি করপোরেশন এলাকায় গণহত্যার ভয়াবহতায় চিত্র প্রচার করা হবে। ওই দিন সারাদেশে ২৫শে মার্চের রাতে নিহতদের স্মরণে বিশেষ দোয়া বা প্রার্থনা হবে। একই সঙ্গে ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

About the author

SOFT PRO IT