নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় কাইল্লা বাবু গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের ঘটনায় “ কাইল্লা বাবু ” গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কন্যা শিশু (৭) ধর্ষণের ঘটনার অভিযোগে মোহাম্মদ হোসেন ওরফে কাইল্লা বাবু (২৮) নামে যুবক পুলিশের হাতে গ্রেফতার।  ১৭ই মার্চ বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এদিকে নির্যাতিতা ওই শিশুর পিতা মোহাম্মদ হোসেনকে একমাত্র আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-১৮।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে মোহাম্মদ হোসেন সিদ্ধিরগঞ্জের বাগান বাড়ি এলকায় তার বসত ঘরে কৌশলে ওই শিশুটিকে নিয়ে যায়। সেখানে তাকে জোর পূর্বক ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এদিকে ওই শিশুটির মা-বাবা ও তার ফুফু তাকে কোথাও না পেয়ে খুঁজতে থাকে। পরবর্তীতে শিশুটি কাঁদতে কাঁদতে সিদ্ধিরগঞ্জের আজিবপুরে তার ফুফুর বাড়িতে আসে। এ সময় কান্নার কারণ জিজ্ঞাসা করলে সে পুরো ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে ওই শিশুটির মা-বাবা ও অন্য স্বজনরা থানায় এসে পুলিশকে ঘটনাটি অবহিত করে। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের বাগানবাড়ি থেকে মোহাম্মদ হোসেন ওরফে কাইল্লা বাবুকে গ্রেফতার করে। এবং রাতেই শিশুটির বাবা মোহাম্মদ হোসেনকে একমাত্র আসামী করে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT