র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ভোক্তা-অধিকারের অভিযানে জেনমার্ক ইউনানীকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে ভোক্তা-অধিকারের অভিযানে জেনমার্ক ইউনানীকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেনমার্ক ইউনানী লিমিটেড এর পরীক্ষাগারে রিএজেন্টের গায়ে মেয়াদোর্ত্তীনের তারিখ লিপিবদ্ধ না থাকার অপরাধের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৫০ হাজার টাকা জরিমানা। ১৮ই মার্চ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে সময় সহযোগিতায় ক্যাব এর প্রতিনিধি, বাজার কর্মকর্তা জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতা বলে সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকায় আবস্থিত জেনমার্ক ইউনানী লিমিটেড এর পরীক্ষাগারে রিএজেন্ট এর গায়ে মেয়াদোর্ত্তীনের তারিখ লিপিবদ্ধ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে

About the author

SOFT PRO IT