নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে নারীর আত্মহত্যা

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকা থেকে এক নারী গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৬ই মার্চ মঙ্গলবার দুপুরে নাসিক ৭নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারী গার্মেন্টস শ্রমিকের নাম আসমা আক্তার (১৯)। সে বরগুনার আমতলী এলাকার আকবর চৌকিদারের মেয়ে।
নিহত আসমা তার খালার সাথে নাসিক সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড কদমতলী এলাকায় করম আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পরিবারের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার জানান, দুপুরে আসমার খালা কাজ থেকে বাড়ি ফিরে ঘরের দরজা বাহির থেকে বন্ধ পায়। অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের সহযোগীতায় দরজা ভেঙ্গে দেখতে পায় আসমা ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকেলে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসমা সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে কিংকং লেদার নামক একটি জুতার কারখানায় কাজ করতো।

About the author

SOFT PRO IT