বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

বন্দরে পানিতে ডুবে ২ শিশু’র মর্মান্তিক মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ই মার্চ সোমবার সকাল ১১টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ির পাশের পুকুরে ঘটনাটি ঘটে।

পুকুরে ডুবে যাওয়া দুই শিশু হলো : নূসরাত () সামিয়া () এদিকে নূসরাত () সামিয়া () নামে দুই শিশুই স্থানীয় লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছিলো বলে জানা যায়। নিহত নূসরাত নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিন মুজুর নজরুল মিয়ার মেয়ে নিহত সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে। এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় দুই শিশু শিক্ষার্থী তাদের পিতামাতাকে না জানিয়ে হাবীব মিয়ার বাড়ির পাশের পাকা ঘাট ওয়ালা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। সময় অনেক দূর থেকে পথচারীরা শিশু ২টিকে পানিতে ডুবতে দেখতে পায় বলে জানায়। সময় এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুজি করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্বজনরা এলাকাবাসী মিলে লাশ দাফন করে ফেলে। ব্যাপারে কোনো পরিবারের পক্ষ থেকে কারও কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।

About the author

SOFT PRO IT