সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ডাকাত সেন্টু গ্রেফতার, ছুরি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ডাকাত সেন্টু গ্রেফতার, ছুরি উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ মামলার আসামি পরিবহন ডাকাত সর্দার সেন্টু মিয়াকে (৪২) গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ১৫ই মার্চ সোমবার রাতে মাদানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, সেন্টু মিয়ার বিরুদ্ধে ডাকাতি মাদকসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT