নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্লাষ্টিক ব্যবহার কমাতে হবে : এডিসি শামীম বেপারী

প্লাষ্টিক ব্যবহার কমাতে হবে : এডিসি শামীম বেপারী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামীম বেপারী বলেছেন, ভোক্তাদেরকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। তাদের সচেতন হতে হবে। সেই সাথে প্লাষ্টিক ব্যবহার কমাতে হবে। প্লাষ্টিকের কারনে আমাদের পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হয়। আমরা সবাই মিলে প্লাষ্টিক ব্যবহার বন্ধ করার জন্য সবাইকে উৎসাহ করবো।

মুজিববর্ষের শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি এই প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ১৫ই মার্চ সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রাঙ্গণে নারয়ণগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসকল কথা বলেন।

এদিকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ সময় বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন করা হয়। এছাড়াও এর আগে এ সময় একটি বর্নাঢ্য র‌্যালী ও পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ, জেলা ভোক্তা অধিকার সহকারি পরিচালক সেলিমুজ্জামান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আখতার, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি, ডিবি কর্মকর্তা, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সহ নারায়ণগঞ্জের প্রশাসনের অন্যান্য কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT