জাতীয় ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ পবিত্র শবে বরাত নির্ধারণে সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা

চাঁদ-কমিটির সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে আজ ১৪ই মার্চ সোমবার সন্ধ্যায় সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের (বায়তুল মুকাররম) সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাসস জানায়, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখার সংবাদপর্যালোচনা, পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই সভায়। তাতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবানমাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ৯৫৫৫৯৫১ ফ্যাক্সনম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

About the author

SOFT PRO IT