বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে গাঁজা সহ শুভ নামে এক যুবক গ্রেফতার

বন্দরে গাঁজা সহ শুভ নামে এক যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ১ কেজি গাঁজাসহ শুভ (২৬) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১২ই মার্চ শুক্রবার সন্ধ্যায় বন্দর থানার দাঁশেরগাওস্থ ফজল মিয়ার চায়ের দোকানের সামনে থেকে গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়।

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল আলম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১২(৩)২১। গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী শুভ বন্দর থানার চৌরাপাড়া এলাকার আফজাল মিয়ার ছেলে বলে জানা গেছে। ১৩ই মার্চ শনিবার সকালে গ্রেফতারকৃত মাদক কারবারি শুভকে আলালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT