ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় মদ ও বিয়ার সহ গ্রেফতার ৩

ফতুল্লায় মদ ও বিয়ার সহ গ্রেফতার ৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বোতল মদ ও ৪৮ ক্যান বিয়ার সহ তিন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। ১১ই মার্চবৃহস্পতিবার রাতে উত্তর সস্তাপুর এলাকায় জাপানী হাউজ নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাবুর্চি পাড়ার অহিদ মিয়ার পুত্র আবুল কাশেম (৪৫), গাইবান্ধা জেলার ফুলপুর থানার রতনপুরের আলছার আলির পুত্র শফিকুল ইসলাম (৪৩), ফুলছড়িয়া থানার দক্ষিন উড়িয়া গ্রামের ময়নুল হকের পুত্র আয়নুল হক (৫০)।এরা সকলেই উত্তর সস্তাপুরের জাপানি হাউজের দ্বিতীয় তলার  ভাড়াটিয়া বলে জানায় পুলিশ।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এস.আই ইমানুর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার উত্তর সস্তাপুরের জাপানি হাউজ নামক একটি বাড়ীতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে ঘরের ভিতরে থাকা ১০ বোতল মদ ও ৪৮ ক্যান বিয়ার (হান্টার) উদ্ধার করা হয়।

About the author

SOFT PRO IT