বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে জুবায়ের নামে এক যুবক নিখোঁজ

বন্দরে জুবায়ের নামে এক যুবক নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে জুবায়ের (২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। ১১ই মার্চ বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফিরে নাই। নিখোঁজ জুবায়ের আহমেদ বন্দর ইউনিয়নস্থ চরসৈয়দপুর এলাকার দুলাল হোসেন মিয়ার ছেলে। এ ব্যাপারে নিখোঁজের পিতা দুলাল হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছেন। যার জিডি নং ৪৪৮।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় বন্দর ইউনিয়নস্থ চরসৈয়দপুর এলাকার দুলাল হোসেন মিয়ার ছেলে মো. জুবায়ের কাজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসে নাই। নিখোঁজের পরিবার স্বজনদের বাড়ি বাড়িসহ বিভিন্ন স্থানে কোন সন্ধান না পেয়ে আজ ১২ই মার্চ শুক্রবার সকাল ১১টায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

About the author

SOFT PRO IT