নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে সুতা কারখানায় প্রাণ হারালো শ্রমিক

নারায়ণগঞ্জে সুতা কারখানায় প্রাণ হারালো শ্রমিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪নারায়ণগঞ্জের একটি নিটিং কারখানায় সুতার মেশিনে পেঁচিয়ে প্রাণ হারালেন মো: আলম (৬০) নামে এক বৃদ্ধ শ্রমিক। ১১ই মার্চ বৃহস্পতিবার দুপুরে পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্নে  অবিস্থত একটি কারখানায় এই ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক মো: আলম নরায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, কারখানা থেকে নিহত শ্রমিক মো: আলম লাশ উদ্ধার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য তার লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরন করা হয়।

বিষয়ে কারখানার মালিক সেলিম মিয়া গণমাধ্যমকে জানান, আলম বছর যাবৎ আমার কারখানায় কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে মেশিন চালু করে কাজ করতে গিয়ে চলন্ত মেশিনের মধ্যে পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে নারায়ণগঞ্জ সদর থানার (ওসি) শাহ জামান জানান, কারখানায় সুতার মেশিনে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে তবে এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT