নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম

নির্যাতন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসত-বাড়ির আঙ্গিনায় মাদক সেবন করতে বাধা দেয়ায় স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম করেছে মাদকসেবীরা। এ সময় স্ত্রীর পরিহিত কাপড় চোপড় ছিড়ে ফেলে তাকে শ্লীলতাহানী করে। ১০ই মার্চ বুধবার রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শাহিন মিয়া জানান, তিনি রাজধানীর নিউ মার্কেট এলাকার কাপড় ব্যবসায়ী ও গুতুলিয়া এলাকার বাসিন্দা। বেশ কিছু দিন যাবত তার বাড়ির আঙ্গিনায় বসে একই এলাকার মিয়াজউদ্দিনে মাদকসেবী ছেলে শাহিনসহ আরো কয়েকজন মাদক সেবন করছিলো। এতে তিনি তাদের বাধা দিলে মাদকসেবীদের সাথে তার বসচা বাধে। এই জের ধরে বুধবার রাতে তিনি দোকান থেকে বাসায় ফেরার পথে মাদকসেবী শাহিনসহ পনির, কামাল, মোগল, জাকির, মাসকুসহ আরো কয়েকজন তার পথরোধ করে। এ সময় তারা তাকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী পেটাতে শুরু করে। তার ডাক-চিৎকার শুনে স্ত্রী জিয়াছমীন এগিয়ে এলে মাদকসেবীরা তাকেও এলোপাথারী পিটিয়ে এক পর্যায়ে পরিহিত কাপড়-চোপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানী ঘটায়। পরে স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও তার দোকানের আমদানী ৬০ হাজার টাকা নিয়ে তারা চলে যায়। আহত উভয়কে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহিন মিয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

About the author

SOFT PRO IT