অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ব্রাক্ষণবাড়িয়ায় পলাতক আসামি রহিম পুলিশের হাতে গ্রেফতার

ব্রাক্ষণবাড়িয়ায় পলাতক আসামি “ রহিম ” পুলিশের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ব্রাক্ষণবাড়িয়ায় ডাকাতির মামলায় পলাতক আসামি মো. রহিম মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ৯ই মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় ব্রাক্ষণবাড়িয়ার সদর মডেল থানার এস আই মো. জয়নাল নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রাক্ষণবাড়িয়ার সুহিলপুর জামতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১০ই মার্চ বুধবার গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত মো.রহিম মিয়া ডাকাতির প্রস্তুতি মামলায় ২ বছরের সাজা পরোয়ানার আসামি। তার বিরুদ্ধে ব্রাক্ষণবাড়িয়া সদর মডেল থানা জিআর মামলা নং ১১৩৩/১৪ দায়ের করা রয়েছে।

About the author

SOFT PRO IT