বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ছাত্রলীগের সাবেক সভাপতি সানির সুস্থতা কামনায় বন্দরে দোয়া

ছাত্রলীগের সাবেক সভাপতি সানি’র সুস্থতা কামনায় বন্দরে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা ছাএলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির  দ্রুত সুস্থতা কামনায় ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ পারভেজের উদ্যোগে ৮ই মার্চ সোমবার বাদ অসর বন্দর আমিন আবাসিক এলাকাস্থ মাদ্রাসায় এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শামসুজ্জামান।

দোয়ায় অংশগ্রহণ করেন জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি আরাফাত রহমান জুম্মান। এছাড়াও মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা শরিফ হোসেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মান্নানী, মাদ্রাসা আরবি শিক্ষক মাওলানা আবু সাঈদ। দোয়া পরিশেষে শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT