বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বন্দরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২১ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই মার্চ সোমবার সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা প্রশাসন ও  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার।

সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: রেহেনা বেগম, সমবায় কর্মকর্তা মেহেরুন নাহার মিলি,  একটি বাড়ি একটি খামারের কো অডিনেটর, জাইকা প্রকল্পের ফেসিলিটেটর  শাহানারা আচল, তথ্য সেবা কর্মকর্তা সালমা আক্তার, বন্দর উপজেলা মহিলালীগের সহ-সভাপতি সোনিয়া আক্তার।

About the author

SOFT PRO IT