ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৭ই মার্চের ভাষণই যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে : অতি. পুলিশ সুপার

৭ই মার্চের ভাষণই যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে : অতি. পুলিশ সুপার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদা দাতা ) : অতিরিক্তি পুলিশ সুপার (ক সাকেল) মেহেদী ইমরান সিদ্দিকী বলেছেন, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে উজ্জিবীত হয়ে পরাধীন দেশের মানুষ সংগঠিত হয়ে এ দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। এই ভাষণই মানুষকে যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। আর এই যুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এ দেশের পুলিশ। ৭ই মার্চ রবিবার বিকালে ফতুল্লা মডেল থানা পুলিশ ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আনন্দ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যুদ্ধের শুরুতেই এদেশের পুলিশ জনগনকে সঙ্গে নিয়ে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন, আর সেই থেকেই এদেশের পুলিশ জনগনকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন।

অতিরিক্তি পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে পুলিশের সঙ্গে জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা হলেই আমাদের সমাজ অপরাধ মুক্ত হবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্তক কর্মকর্তা আসলাম হোসেনের সভাপতিত্বে এবং ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ওসি (অপরারেশন) সঞ্জয় কুমার, ওসি (আইসিপি) মহসিন, ফতুল্লা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ওবায়েদ উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা মডেল প্রেস ক্লাবের সভাপতি আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বাধঁন, মোকলেছুর রহমান তোতা, মো: সোহেল, মেহেদী হাসান রাসেল, শফিকুল ইসলাম জনি, মো: সেলিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানের পরিশেষে কেক কেটে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়।

About the author

SOFT PRO IT