নারী বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ত্বকীর ৮ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলো মেয়র আইভী

ত্বকীর ৮ম মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করলো মেয়র আইভী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিউর রাব্বির পুত্র মেধাবী শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকীর কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। ৬ই মার্চ শনিবার সকাল ৯টায় বন্দর ইউনিয়নস্থ মোল্লাবাড়ি শাহসিরাজ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে নিহত ত্বকীর আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

তানভীর মোহাম্মদ ত্বকীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়ায় নিহত ত্বকীর আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়ায় নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী ছাড়াও এ সময় অংশ নেন তানভীর মোহাম্মদ ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ভবানী শংকর রায়, উন্মেষ সাংস্কৃতিক সংগঠনের অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক শাহীন মাহমুদ, কবি আরিফ বুলবুল, সরদার আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্রলীগ নেতা সফিউল্লাহ মিয়া বাবু, যুবলীগ নেতা কামরুল হুদা, হিমেল খান বাবু  প্রমুখ।

About the author

SOFT PRO IT