বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সেলিম ওসমানের সভায় যোগদান

খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সেলিম ওসমানের সভায় যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে বন্দর ইউনিয়নের উন্নয়ন মূলক শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় যোগদান। বন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫-সদর বন্দর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান।

যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে ৫ই মার্চ শুক্রবার বিকালে মিছিলটি বন্দর খান বাড়ি হয়ে গুনরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে নবীগঞ্জ টি-হোসেন গার্ডেনস্থ সভায় এসে সমবেত হয়। এ সময় মিছিলে অংশগ্রহণ করেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, আরিফুল ইসলাম হীরা, সানি খান,রাজু আহমেদ, আকিব হাসান রাজু, মোখলেস, আরিফুল ইসলাম অপু, মো.আসিফ, মামুন খান প্রমুখ।

About the author

SOFT PRO IT