নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আল আমিন নগর ও জিএমসি দাফন কমিটির উদ্যোগে ২য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা মার্চ বৃহস্পতিবার বাদ আছর আল আমিন নগর ব্রীজ সংলগ্ন ডকইয়ার্ড মাঠে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির হোসাইন। প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মুফাচ্ছেরে কোরআন, রাজবাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ তৈয়্যিবী। মাহফিলে সভাপতিত্ব করেন আল আমিন নগর ও জিএমসি দাফন কমিটির সভাপতি মো. দুলাল দেওয়ান। এর সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আল আমিন নগর ও জিএমসি মসজিদ এবং পঞ্চায়েত কমিটি।

