রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় মামলা, গ্রেফতার ১

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা এলাকার শারীরিক প্রতিবন্ধী (১০) বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে বিল্লাল কাজী (৬৫) নামের এক বৃদ্ধ। এ ঘটনায় প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে গত ২ই মার্চ রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দাউদপুর ইউনিয়নের পুটিনা কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার থেকে জানা যায়, গত মঙ্গলবার পুটিনা কাজীপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধি শিশু তার চাচাতো বোনের সাথে বাড়ির পাশে খেলতে গেলে একই এলাকার মৃত আমিরউদ্দিনের ছেলে বিল্লাল কাজী তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে বিল্লাল কাজী পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT