বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফেব্রুয়ারিতে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা ৩৪টি

মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : গত ফেব্রুয়ারি মাসে বিভিন্ন অপরাধে বন্দর থানায় মামলা হয়েছে ৩৪টি। এরমধ্যে মাদক মামলা হয়েছে ১১টি তবে গত মাসে কলাগাছিয়া ইউনিয়নে অটো চালক হত্যার আসামীদের এখনও গ্রেফতার দেখাতে পারেনি পুলিশ।

থানা সুত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে বন্দর থানায় ৩৪টি মামলায় ও বিভিন্ন ওয়ারেন্টে ১৮ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে পুলিশ। এক্ষেত্রে ১১টি মাদক মামলায় ১শ ৫০ গ্রাম গাঁজা, ২৪শ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫শ মি: লি: দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দিপক চন্দ্র দাস জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে বন্দর থানায় ৩৪টি মামলার মধ্যে মাদক মামলা হয়েছে ১১টি। তবে গত মাসে অটোচালক হত্যার অজ্ঞাতনামা আসামীদের এখনও গ্রেফতার করা সম্ভব হয় নাই। কিন্তু লোকেশন অনুযায়ী অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করন নজরদারী অব্যাহত আছে। মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমিয়ে আনতে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি বন্দরবাসীর সহযোগিতা কামনা করছি।

About the author

SOFT PRO IT