নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আগুনে পোড়ানো লাশের দেহাবশেষ উদ্ধার

রূপগঞ্জে আগুনে পোড়ানো লাশের দেহাবশেষ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া জিহসতলা নির্জন স্থান থেকে আগুনে পোড়া অজ্ঞাত মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। ৩ই মার্চ বুধবার সকালে এই লাশটি উদ্ধার করা হয়।

এদিকে পূর্ব শত্রুতার জের ধরে অনত্র হত্যা করে রূপগঞ্জ-নগরপাড়া-ডেমরা সড়কের পাশে আগুন দিয়ে লাশটি পোড়ানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ। উদ্ধারকৃত লাশের দেহাবশেষ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাহিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, লাশটি এমনভাবে পোড়ানো হয়েছে পুরুষ না মহিলা তা শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT