নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকারে জরিমানা ১ লাখ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধের দায়ে প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডার নামক প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ ২ই মার্চ মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডার নামক ওই প্রতিষ্ঠানে জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানকালে এ সময় সহযোগিতায় ক্যাব এর প্রতিনিধি, বাজার কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতা বলে ২ই মার্চ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রাণ বল্লভ মিষ্টান্ন ভান্ডার নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ সময়  পণ্যের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকিয়ে প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় দই তৈরি করার অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ২৫ পঁচিশ হাজার টাকা, ৩৮ ধারায় ২৫ পঁচিশ হাজার টাকা এবং ৪৩ ধারায় ৫০ পঞ্চাশ হাজার টাকা সহ মোট ১ লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে বলে তিনি জানান।

About the author

SOFT PRO IT