রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র আহত

আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর গ্রামের বাসিন্দা ও ঢাকাস্থ শেখ বোরহান উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের  ছাত্র শাকিল মুন্সি (২২) নামে এক যুবক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। ১লা মার্চ সোমবার বাড়ির পার্শ্ববর্তী বংশী নগর এলাকায় ফসলি জমি দেখতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। তার ডাক চিৎকারে আশপাশের লোক জন ছুটে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর আহত শাকিল মুন্সীকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী, মাদক, অস্ত্র, ধর্ষণ ও হত্যাসহ একাধিক মামলার আসামী সোলমান ও তার সহযোগী রাজীব, জব্বর আলী, আকাশ, বাবুকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি।  সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সোলমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT