বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর কদম রসূল কলেজের শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত

বন্দর কদম রসূল কলেজের শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : রাজধানীতে সড়ক দূর্ঘটনায় বন্দর সরকারি কদম রসূল ডিগ্রি কলেজের আকাশ চন্দ্র দাস (২১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গত ২৭ই ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর-১০ এলাকার একটি সড়কে মটরবাইক থেকে পড়ে ট্রাক চাপায় সে নিহত হয়। নিহত আকাশ বন্দর এনায়েতনগর ঋষিপাড়া এলাকার সোন কুমার দাসের ছেলে।

সুত্র মতে জানা যায়, নিহত আকাশ পড়াশুনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের কাজ করত। সে সুবাদে তিনি শনিবার সকালে কাজের  উদ্দেশ্যে রাজধানী ঢাকাতে যায়। কাজ শেষে তিনি পাঠাও সার্ভিসে করে বাড়ি ফেরার পথে মিরপুর-১০ এলাকার একটি রাস্তায় পাঠাও এর মোটর সাইকেল থেকে পড়ে যায়। ঐ মূহুর্তে পশ্চাৎ পথ থেকে আসা একটি মালবাহী ট্রাক তার ডান পায়ের উপর দিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে নেয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয় মিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২৮ই ফেব্রুয়ারি রবিবার দুপুরে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

About the author

SOFT PRO IT