বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি শামীম ওসমানের জন্মদিন উপলক্ষে খান মাসুদের দোয়া

এমপি শামীম ওসমানের জন্মদিন উপলক্ষে খান মাসুদের দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অভিভাবক ৪-আসনের সফল সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ কে এম শামীম ওসমান এর জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রবিবার বাদ আসর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজ কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. এহসানুল হাসান নিপু। শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন বন্দর বেবিস্ট্যান্ড গাউসুল আযম জামে মসজিদের পেশ ইমাম মাওলা আবু সুফিয়ান আল কাদরি।

এ সময় দোয়ায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মামুন আহমদ ইমন, দৈনিক আজকের নীর বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. শরিফ হাসান চিশতী, আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, খোরশেদ আলম, আরিফুল ইসলাম হীরা, বন্দর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ সুজন, সাইফুল ইসলাম, রাজু আহমেদ, নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, মো. নাছির, মো. রিয়াদ, ছাত্রলীগ নেতা অনিক হাসান প্রমুখ।

About the author

SOFT PRO IT