রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কারখানা ও গোডাউনে আগুন, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি

রূপগঞ্জে কারখানা ও গোডাউনে আগুন, বিপুল পরিমান ক্ষয়ক্ষতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকার সিম গ্রুপের আজলান বিস্কিট তৈরির কারখানা ও সিম ফেব্রিক্সের গোডাউনে ২৬ই ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আজলান এগ্রো ফুড প্লান্টের গ্যাসের পাইপ লিকেজ করে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পার্শ্ববতী একই মালিকের প্রতিষ্ঠান সিম ফেব্রিক্সের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কারখানায় হঠাৎ আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পরে। আগুনে সিম ফেব্রিক্সের তুলা, সুতা, কাপড়, ডেনিম মেশিনসহ যন্ত্রাংশ এবং আজলাম বিস্কিট তৈরির কারখানার কাঁচামাল ও উৎপাদিত খাদ্য দ্রব্যাদি সহ মূল্যবান মালামাল পুড়ে ভস্মীভূত হয়। খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও আদমজী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ  সুপার (গ সার্কেল) মাহিন ফরাজী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান।

সিম ফেব্রিক্সের জেনারেল ম্যানেজার মিন্টু সরকার বলেন, বিস্কিট তৈরির কারখানায় গ্যাসের পাইপ লিকেজ করে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই আজলান বিস্কিট কারখানা ও সিম ফেব্রিক্সের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুনে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনও নিরুপন করা যায়নি।

About the author

SOFT PRO IT