নারায়ণগঞ্জ নারী ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় ১৭ বছরের সংসার ফেলে প্রবাসীর স্ত্রী উধাও

ফতুল্লায় ১৭ বছরের সংসার ফেলে প্রবাসীর স্ত্রী উধাও
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : সদর উপজেলার ফতুলার কাশিপুরে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে যুবকের হাত ধরে পালিয়েছে প্রবাসীর স্ত্রী। ঘটনায় স্বামী মো. আনোয়ার হোসেন বাদী হয়ে ২৪ই ফেব্রুয়ারি বুধবার ফতুলা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিগত ১৮ বছর পূর্বে ফতুল্লার চর কাশিপুর এলাকার আলী আহম্মেদ দেওয়ানের মেয়ে মোসাম্মৎ পারভীনের (৩৭) সাথে বাদীর বিয়ে হয়। তাদের ১৮ বছরের দাম্পত্য জীবনে পারভেজ (১৭), পলাশ (১২) সিয়াম () নামক তিনটি ছেলে সন্তান রয়েছে। সে দীর্ঘদিন ধরে সৌদি আরব ছিলো। সে গত জানুয়ারি মাসের ২৬ তারিখে সৌদি আরব নিজ বাড়ীতে ফিরে আসে। চলতি মাসের ২১ তারিখে বিশেষ একটি কাজে বাসা থেকে বের হলে সে কাজ শেষে বাসায় ফিরে এসে তার স্ত্রীকে বাসায় দেখতে পায়নি এবং পরবর্তীতে জানতে পারে যে তার স্ত্রী জৈনক সাগরের সাথে ঘরে থাকা লাখ টাকা ভরি স্বর্নালংকার নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। পরে তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে সে নানা অসংলগ্ন কথাবার্তা বলে সংযোগ বিচ্ছিন্ন করে মোবাইল ফোনটি বন্ধ করে দেয়।

ঘটনায় মো. আনোয়ার হোসেন বাদী হয়ে তার স্ত্রী সহ কুমিল্লা জেলার তিতাস থানার জৈনক সাগর (৩২) কে আসামী করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। রেখে যাওয়া তিন পু্ত্রকে নিয়ে বিপাকে পরেছেন বাবা আনোয়ার। বিষয়ে ফতুল্লা মডেল থানার এস.আই হাসান জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

About the author

SOFT PRO IT