নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর সহচর শামসুজ্জোহার প্রতিকৃতি স্থাপনে মুক্তিযুদ্ধ প্রজন্মের দাবী

বঙ্গবন্ধুর সহচর শামসুজ্জোহার প্রতিকৃতি স্থাপনে মুক্তিযুদ্ধ প্রজন্মের দাবী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গবন্ধুর সহচর শামসুজ্জোহার প্রতিকৃতি স্থাপনে মুক্তিযুদ্ধ প্রজন্মের দাবী জানিয়ে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজম্ম সংসদ এর আহবায়ক এইচ এম রাসেল বলেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের দাবী নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর সহচর, ভাষা সৈনিক শামসুজ্জোহা চাচার প্রতিকৃতি স্থাপন করতে হবে। আমরা এরআগেও জানিয়েছি, দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমরা দাবী করতে থাকবো।

২৩ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চাষাঢ়া টাউন হলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধ প্রজম্ম সংসদ আয়োজনে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর সহচর, ভাষা সৈনিক ও স্বাধীনতা পদকে (মরণোত্তর) ভূষিত প্রয়াত নেতা একেএম শামসুজ্জোহার ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সরকারী তোলারাম কলেজের সাবেক ভিপি এড.আবু হাসনাত শহিদ মো. বাদল।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদের, নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজম্ম সংসদ এর সভাপতি হামদান-উর রহমান শান্ত ও নারায়ণগঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজম্ম সংসদ এর সদস্য সচিব জে.আর. রাসেল আহম্মেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক এড.খোকন সাহা, আইন বিষয়ক সম্পাদক এড.ওয়াজেদ আলী খোকন (পি.পি), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো.জুয়েল হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের মুক্তিযুক্ত বিষয়ক উপকমিটির সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজম্ম কেন্দ্রীয় কমিটির চেয়াম্যান মেহেদী হাসান, নারায়ণগঞ্জ জেলা সাবেক মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডার এড.নুরুল হুদা, নারায়ণগঞ্জ সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জুলহাস উদ্দিন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক নেতা ও ব্যাংক কর্মচারীর সভাপতি আব্দুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা সাফায়েত আলম সানি সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন নেতাকর্মীরা।

About the author

SOFT PRO IT