নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জস্থান গ্রুপের ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

নারায়ণগঞ্জস্থান গ্রুপের ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরেও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান এর সদস্যবৃন্দ। ২১শে ফেব্রুয়ারি রবিবার চাষাড়া বালুর মাঠ এলাকায় সকাল থেকেই প্রভাত ফেরিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে গ্রুপের সকল সদস্যরা এসে জরো হতে শুরু করে।

এ সময় এডমিন মেহেরাব হোসেন অপু, রিদওয়ান আমিন, আভিজিত সাহা, নাঈদ সানি, সামসুর রহমান, মেহেদি হাসান, মাহফুজুল ইসলাম, বিরাজ পাল চৌধুরী, তালহা ও সনি আক্তার সহ অন্যান্য মোডারেটর ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তবে পারিবারিক বা ব্যাক্তিগত কারনে উপস্থিত ছিলেন গ্রুপের প্রধান ও তরুন এডমিন আরিফিন রওশন হৃদয়।

এছাড়াও সদস্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন শুভ, মুন্না, রাফায়াত, জিহাদ, নাহিদ, কিবরিয়া আরাফ, শাহরিয়ার সিয়াম, রেজাউল, আদর, সাঈদ, সাইদুল, বিল্লাল, সৈকত, টিপু, বিপুল সঞ্জয়, শাওন, রাব্বি, হাফিজ, আহাদ, হৈমন্তী, মৌদাস, ফারিয়া, আজরিন, পান্না, তাসনিম ও আজনিন সহ গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।

এদিকে এদিন চাষাড়া বালুর মাঠ এলাকায় সকাল সাড়ে ৮টায় থেকেই প্রভাত ফেরিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে গ্রুপের সকল সদস্যরা এসে জরো হতে শুরু করে সকাল ৯ টায় প্রভাত ফেরীর র‌্যালীটি বের হবার কথা থাকলেও সকাল ১০টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর জনপ্রিয় গ্রুপ নারায়ণগঞ্জস্থান গরীব অসহায়দের আর্থিক সাহায্য সহযোগিতা সহ সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আয়োজন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করে থাকে।

About the author

SOFT PRO IT