নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৫২ এর ভাষা শহীদদের প্রতি স্বপ্ন ছোঁয়া পথশিশু পাঠশালার শ্রদ্ধা

৫২ এর ভাষা শহীদদের প্রতি স্বপ্ন ছোঁয়া পথশিশু পাঠশালা’র শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদ দাতা ) : ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা শাখার স্বপ্ন ছোঁয়া পথশিশু পাঠশালা। ২১শে ফেব্রুয়ারি রবিবার সকালে চাষাঢ়াস্থ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান দু বেলা দুমুঠো খাবারের সংগ্রামী অসহায় ও দারিদ্র পথ শিশুরা।

আজমেরী ওসমানের সহযোগিতায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রয়াত  নাসিম ওসমান স্মৃতি ও দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, স্বপ্ন ছোঁয়া পাঠশালার সভাপতি হাইউল ইসলাম প্রধান হাবিব ও নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট, রেলস্টেশন, শহীদ মিনার সহ শহরের অসহায় ও দারিদ্র পথশিশুরা।

About the author

SOFT PRO IT