বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের পিতার সুস্থতা কামনায় বন্দরে দোয়া

খান মাসুদের পিতা’র সুস্থতা কামনায় বন্দরে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা সামছুউদ্দিন খানের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৯ই ফেব্রুয়ারি শুক্রবার বাদ এশা আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির অফিসে এ দোয়া করা হয়।

খান মাসুদের পিতা সামছুউদ্দিন খানের সুস্থতা সহ ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করেন বন্দর আমিন আবাসিক মসজিদের ইমাম কারী মো. মুমিনুল হক।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ-সভাপতি আশরাফউদ্দিন খান, ইব্রাহিম সরকার, যুগ্ম সম্পাদক মাহাবুব অর রশিদ, অর্থ সম্পাদক জাহাঙ্গীরর আলম সরকার, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, সানি খান, আরিফুল ইসলাম হিরা, বাবু, রিয়াদ, জুবায়েরসহ অন্যান্য ব্যাক্তিবর্গরা।

About the author

SOFT PRO IT