খেলা বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মরুহুমা সালেহা খান স্মৃতি ডিগবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন

বন্দরে মরুহুমা সালেহা খান স্মৃতি ডিগবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্দরে মরুহুমা সালেহা খান স্মৃতি ডিগবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করেন বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান। ১৯ই ফেব্রæয়ারি শুক্রবার বিকাল ৫ টায় নাসিক ২২নং ওয়ার্ড কোটপাড়া জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পরবর্তীতে তার পক্ষে বন্ধু লুৎফর রহমান এ খেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান বলেন, ডিগবল খেলাটি যেনো সুন্দরভাবে পরিচালনা করা হয়। আজকের খেলায় উদ্বোধন করতেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ। তিনি বিদেশে থাকায় আমি খেলাটি উদ্বোধন করলাম। বিশেষ করে খান মাসুদ এর পিতা তিনি অসুস্থ্য সবাই তার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হায়দার, মো. সানি খান, আরিফুল ইসলাম হিরা, খোরশেদ আলম, সোনাকান্দা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি আনোয়ার পারভেজ সুজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নুরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আবাবিল যুব সংগঠনের সভাপতি সবুজ প্রমূখ। ডিগবল খেলাটি পরিচালনায় রয়েছেন রিয়াদ ও রাকিব।

About the author

SOFT PRO IT