বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে রিকশা চালক খুনের ঘটনায় থানায় মামলা, আসামীরা লাপাত্তা

বন্দরে রিকশা চালক খুনের ঘটনায় থানায় মামলা, আসামীরা লাপাত্তা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা )  : বন্দরে মো. সাদেক (৪৫) নামের এক রিকশা চালককে ছুরিকাঘাতে খুন করে একটি ব্যাটারি চালিত রিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। গত ১৭ই ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বন্দর থানাধীন কলাগাছিয়া বুরুন্দি-কুড়িয়াভিটা সংযোগ সড়কের একটি রাস্তায় এঘটনাটি ঘটে। নিহত মো. সাদেক হোসেন বন্দর নবীগঞ্জ তিনগাঁও এলাকার মো. দীল মোহাম্মদ মিয়ার ছেলে। এ ব্যাপারে তার বাবা অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২৩(২)২১ইং।

প্রসঙ্গত, গত ১৭ই ফেব্রুয়ারি বুধবার সকালে প্রতিদিনের ন্যায় সাদেক বন্দর চরঘারমোড়া এলাকার সারোয়ার মিয়ার অটোরিকশা ভাড়া নিয়ে বের হয়। এরপর তিনি রাত ১১টার দিকে বন্দরের বুরুন্দি এলাকার কুড়িয়াভিটাগামী সড়কে এলে অজ্ঞাত ছিনতাইকারী দল তার কোমড়ের ডান পাশে এক বা একাধিক ছুরিকাঘাত করে সড়কের পাশে একটি গর্তে ফেলে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সংবাদে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করে।  এ রিপোর্ট লিখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

About the author

SOFT PRO IT