বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খান মাসুদের পিতার সুস্থতা কামনায় নূরবাগ মসজিদে দোয়া

খান মাসুদের পিতা'র সুস্থতা কামনায় নূরবাগ মসজিদে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা শামসুদ্দিন খানের সুস্থতা কামনায় নূরবাগ জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের উদ্যোগে ১৮ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব এ দোয়ার আয়োজন করা হয়। শামসুদ্দিন খানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন নূরবাগ জামে মসজিদের পেশ ইমাম মাওলা মুফতী রবিউল ইসলাম। দোয়া শেষে মুসল্লীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এ সময় দোয়ায় অংশগ্রহণ করেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, নূরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জাবেদ হোসেন জাবুন, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, নূরা মিয়া, করিম সরদার, মসজিদের মোতোয়ালি নূর ইসলাম, মো. আব্দুল আহাদ লিটন, হাসেম, আব্দুল জাব্বার, পিরু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল আহমেদ, নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আবাবিল যুব সংগঠনের সভাপতি সাঈদুল ইসলাম সবুজ, বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সাব্বির আহমেদ ইমন, নুরুজ্জামান, সাদ্দাম হোসেন, আমানুল্লাহ, নূরবাগ যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. সোহাগ, সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ নাছির, মো. রানা, রিয়াদ, রাকিব, মো. দুখু সহ প্রমুখ।

About the author

SOFT PRO IT