বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খান মাসুদের পিতার সুস্থতা কামনায় দোয়া

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে খান মাসুদের পিতা'র সুস্থতা কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা মো. শামসুদ্দিন খানের দ্রুত সুস্থতা কামনায় ফাতহুল উম্মাহ প্রি-ক্যাডেট মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে  মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফেজ পারভেজের উদ্যোগে ১৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ আছর বন্দর আমিন আবাসিক এলাকাস্থ মাদ্রাসার অস্থায়ী ভবনে এ দোয়া অনুষ্ঠিত হয়। শামসুদ্দিন খানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ শামসুজ্জামান।

এ সময় দোয়ায় অংশ গ্রহণ করেন, বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম আহমেদ, ডালিম হাসান, খোরশেদ আলম, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম হীরা, রাজু আহমেদ, বাবলু সরকার, মো. রিয়াদ, রাকিব প্রমুখ ।

এছাড়াও এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা শরিফ হোসেন, মাদ্রাসার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ মান্নানী, মাদ্রাসা আরবি শিক্ষক মাওলানা আবু সাঈদ আরবি। দোয়া পরিশেষে শিক্ষার্থীদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা শামসুদ্দিন খান শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা ধানমন্ডি জেনেরাল এন্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন শামসুদ্দিন খানের কনিষ্ঠ পুত্র জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

About the author

SOFT PRO IT