বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে জাহাঙ্গীর গ্রেফতার

বন্দরে মাদ্রাসার শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে জাহাঙ্গীর গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে বক্তারকান্দী মারকাজুল উলুম মাদ্রাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে জাহাঙ্গীর (৪২) নামের এক লম্পটকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ১৩ই ফেব্রুয়ারি শনিবার সকালে শিশুটির বাবার করা একটি মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে তার বসত-বাড়ি হতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত সুদুর কিশোরগঞ্জ জেলার স্বল্প মারিয়া এলাকার মৃত আ:রাজ্জাক মিয়ার ছেলে। তিনি বর্তমানে বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় মোস্তফা মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।

মামলা সুত্রে জানা গেছে, গত ২দিন যাবৎ শিশুটি মাদ্রাসায় যাচ্ছিলো না। তার কারণ জানতে চাইলে শিশুটি জানায়, গত ১০ই ফেব্রুয়ারি  তিনি সকালে ঐ মাদ্রাসা থেকে ময়লা ফেলার উদ্দেশ্যে শীতলক্ষ্যা নদীর পাড়ে গেলে লম্পট জাহাঙ্গীর তাকে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেছনে একটি নির্জন স্থানে নিয়ে বলাৎকার করে। এছাড়াও এর আগেও করোনাকালে  আরো একবার তাকে এ ধরনের নির্যাতন করে। এমতাবস্থায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করে তার বাবা জাহাঙ্গীরকে একমাত্র আসামি করে বন্দর থানায় একটি মামলা রুজু করে। যার নং ১৬(২) ২১ইং।

About the author

SOFT PRO IT